জুলাই-সেপ্টেম্বরে বিক্রির তালিকায় শীর্ষে আইফোন ১৫

৯ নভেম্বর, ২০২৪ ২১:০৫  

২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিক্রীত স্মার্টফোনের তালিকায় শীর্ষস্থানে রয়েছে আইফোন ১৫। প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের আইফোনের পরের দুটি স্থানও রয়েছে একই কোম্পানির। গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের সর্বশেষ এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

খবরে বলা হয়, আইফোন ১৫ এর পরেই তালিকার শীর্ষস্থানে রয়েছে আইফোন ১৫ প্রো ম্যাক্স ও আইফোন ১৫ প্রো।

তবে প্রথম তিনটি স্থান নিতে না পারলেও শীর্ষ ১০ স্মার্টফোনে বেশ ভালো উপস্থিতি রয়েছে স্যামসাংয়ের। এর মধ্যে স্যামসাং ৫টি, অ্যাপল ৪টি ও শাওমির একটি ফোন রয়েছে।

গত তিন মাসে সর্বাধিক বিক্রি ফোনগুলো হলো- আইফোন ১৫, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৫ প্রো, গ্যালাক্সি এ১৫ ফোরজি, গ্যালাক্সি এ১৫ ফাইভজি, গ্যালাক্সি এ৩৫ ফাইভজি, গ্যালাক্সি এ০৫, আইফোন ১৪, রেডমি ১৩সি ফোরজি ও গ্যালাক্সি এস২৪।

ডিবিটেক/বিএমটি